উপকরণ: পেঁয়াজপাতা ২ কাপ, গাজর ২ কাপ, শসা ২ কাপ, ভাজা তিল ও চাল ভাজা ১ টেবিল চামচ করে, সেদ্ধ করা মাংস ১ কাপ। গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, পুদিনা পাতা কুচি ২ চা চামচ, বাদাম গুঁড়া ২ চা চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, পেঁয়াজ চিকন গোল করে কাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সাজানোর জন্য লেটুসপাতা।
প্রণালীঃ গাজর ও বিভিন্ন সবজি ফুটন্ত লবণ পানিতে দুই তিন মিনিট ভাপ দিয়ে ছেঁকে নিতে হবে। ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ করে তেল দিয়ে সবজিগুলো আলাদা, আলাদা ভেজে রাখতে হবে। ঠাণ্ডা হলে বাকি উপকরণ একসঙ্গে মিশিয়ে আলাদা করে সবজি দিয়ে মেখে লেটুসপাতার ওপর সাজিয়ে পরিবেশন করুন।
Mar 17, 2009
পেঁয়াজপাতার সালাদ
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment